Established: 1980
00000000000
support@bijoyactg.com


চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের গৌরবময় ইতিহাস
ঢাকা হাইকোর্টের পর প্রাচীনতম আইনজীবী সমিতি হিসাবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অন্যতম। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বয়স আজ প্রায় ১২০ বছর। তৎকালীন আমল থেকে সনাতনী আইনজীবীগণের বেশীর ভাগই ছিলেন দেশ সেরা প্রতিত যশা আইনজীবী। তাঁদের হাতেই গড়ে উঠে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

তৎকালীন জেলা প্রশাসক ভবনটি লাল বিল্ডিং হিসাবে খ্যাত ছিলো। বর্তমানেও উক্ত ভবনটি লাল রঙে ধারণ করে আছে শত বৎসরের হাজারো ইতিহাস। উক্ত ভবনের ২য় তলার পূর্ব প্রান্তে ছিলো জেলা ও দায়রা জজের এজলাস। আর পশ্চিম পাশের্^ ছিলো জেলা ও দায়রা জজের সেরেস্থা। উক্ত সেরেস্থার পাশের্^র কক্ষটি ছিলো বিজ্ঞ আইনজীবীগণের বসার স্থান। যেখানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবীগণ অবসরে বিশ্রাম নিতেন ও পেশাগত দায়িত্ব পালন করতেন। যা বর্তমানে মূল মিলনায়তন হিসাবে স্বর্গর্বে স্বসম্মানে স্বমহিমায় এখনো বিদ্যমান আছে। জেলা প্রশাসক ভবনের নিচের তলায়ও আইনজীবীদের জন্য একটি মিলনায়তন ছিলো, স্বমহিমায় এখনো আছে, যা বর্তমানে ২নং মিলনায়তন হিসাবে পরিচিত। তবে আইনজীবী সমিতির সকল মিটিং মূল মিলনায়তনে হতো। সেই সুযোগে স্বাভাবিক ভাবেই প্রায় সকল কিছুর উৎপত্তিও উক্ত মূল মিলনায়ত হতেই হতো।

ইতিহাস মতে, পরিকল্পিত ভাবে বা কোন চিন্তা ভাবনা বা কোন অভিপ্রায় হতে আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ গঠিত হয় নাই। ১৯৮৯ সালে সেই লাল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার মূল মিলনায়তনে প্রতিদিনের মতো দুপুরের অবসরে বসে আড্ডা দিচ্ছিলেন শ্রদ্বেয় প্রয়াত এডভোকেট মৃদুল গুহ, এডভোকেট সুনীল সরকার, এডভোকেট বিজয় সর্ব্ববিদ্যা, এডভোকেট রনজিৎ চক্রবর্তী সহ আরো কয়েকজন। একে অপরের মাঝে কথায় কথায় সিদ্ধান্ত হলো সনাতনী এডভোকেটরা মিলে নিজস্ব অর্থায়নে একটি অনুষ্ঠান করবেন, যেটি হবে সার্বজনীন এবং যাতে নিমন্ত্রিত হবেন ধর্ম বর্ণ নিবিশেষে সবাই।

শ্রদ্বেয় মৃদুল গুহ মহাশয় বললেন, আমাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দূর্গা পূজা। দূর্গা পূজার দশমীতে হয় “বিজয়া”। সেই “বিজয়া”-কে কেন্দ্র করেই বিজয়া পুনমিলনী করা হবে। ঐ সময় মিলনায়তনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই এ বিষয়ে একমত হয়। তবে প্রশ্ন আসে কে এই উদ্দ্যোগ নিবে? অর্থাৎ এজন্য প্রস্তুতি গ্রহন করার জন্য সভা ডাকবেন কে? উপস্থিত সবাই এডভোকেট মৃদুল গুহ মহাশয়কে উদ্দ্যোগ নিতে অনুরোধ করলেন। তিনি বললেন, ঠিক আছে আমি নেবো। 

কিন্তু দেখা দিলো বিপত্তি। সে মুহুর্তে লিখিত চিঠি দেয়া যাচ্ছে না। কারন কোন সভা থেকে কাউকে দায়িত্ব দেয়া হয় নাই। এর একদিন পর এডিশনাল জেলা জজ ওয়ান এর রুমে বেলা দেড়টায় সনাতন ধর্মাবলম্বী বেশ কিছু আইনজীবী সমবেত হলেন। বর্তমানে যেখানে এলএ সেকশন হয়েছে, সেটি ছিল তৎকালীন এডিশনাল জজ ওয়ান এর এজলাস। সেদিন কোন আনুষ্ঠানিক সভা হয় নাই। তবে সবাই আলোচনা করে একমত হন যে, আইনজীবী বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নিজ অর্থ ব্যয়ে করা হবে, যেন সকল ধর্মের মানুষ তাতে অংশ নিতে কোন অনুবিধা না হয়।

তখন কথা এসেছিলো, পুনর্মিলনী করতে হলে একটি কমিটি দরকার। সিদ্ধান্ত হয় আড়ম্বরতা না বাড়িয়ে একজন আহবায়ক ও একজন সদস্য সচিব করে বারের সকল সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের সদস্য করে একটি আহবায়ক কমিটি হোক। সবাই এতে একমত হলে এডভোকেট মৃদুল গুহ প্রস্তাব করলেন উপস্থিত আইনজীবীদের মধ্যে বয়োজৈষ্ঠ আইনজীবী শ্রী সুখেন্দু চক্রবর্তীকে আহবায়ক করা হোক। এতে সবাই সম্মত হন। উক্ত সময়ে এডভোকেট স্বভু প্রসাদ বিশ^াস মহোদয় প্রস্তাব করলেন, এডভোকেট মৃদুল গুহকে সদস্য সচিব করলে ভালো হয়। তখন এডভোকেট মৃদুল গুহ সদস্য সচিব হতে না চাইলেও যেহেতু বিজয়া পুনর্মিলনীর উদ্দ্যোগটা তিনি নিয়েছেন, তাই তাঁকেই সদস্য সচিব হতে হবে সবাই বললে, তিনি তা মেনে নেন।

শুরু হলো “আইনজীবী বিজয়া পুনর্মিলনী”। সদস্য সচিব হিসাবে এডভোকেট মৃদুল গুহ মহাশয় এডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য্য সহ আরো কয়েকজন এডভোকেটদের সাথে নিয়ে পরের দিন থেকে নেমে পড়েছিলেন প্রনামী সংগ্রহে। প্রণামী দেয়ার ক্ষেত্রে জুনিয়র আইনজীবীদের উৎসাহ ছিলো বেশী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে “বিজয়া পুনর্মিলনী” অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নোটিশ বোর্ডে লিখে নিমন্ত্রন জানানো হলো। তৎকালীন বিজ্ঞ জেলা জজ ও আমন্ত্রিত অতিথিদের সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও অনুষ্ঠানে অতিথি বক্তা করা হলো। এভাবে “আইনজীবী বিজয়া পুনর্মিলনী”কে আইনজীবীদের একটা সার্বজনীন অনুষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এডভোকেট মৃদুল গুহ সহ সকল সনাতনী আইনজীবীরা আন্তরিকভাবে চেষ্টা করলেন। সপ্তাহ খানেক ধরে প্রস্তুতি নেয়ার পর অনুষ্ঠানের তিন দিন পূর্বে মূল মিলনায়তনে তথা তৎকালীন ১নং বার লাইব্রেরীতে বসে এডভোকেট রানা দাশগুপ্ত সহ আলাপ করে পুনমিলনী অনুষ্ঠানটিকে সেমিনারে রূপ দেয়ার জন্য সবাই সম্মত হন। পুনর্মিলনীতে “দূর্গা মাহাত্ম” বা “বিজয়া মাহাত্ব” লেখার জন্য এডভোকেট রানা দাশগুপ্ত মহোদয়কে দায়িত্ব দেয়া হয় এবং উক্ত দূর্গা মাহাত্ব পুনর্মিলনী অনুষ্ঠানে পাঠ করার জন্য এডভোকেট মৃদুল গুহকে সবাই অনুরোধ করলে তিনি সম্মত হন।

অনুষ্ঠানে খাবারের দায়িত্ব দেয়া হয়েছিলো এডভোকেট সুনীল সরকারকে। সেখানে আর্থিক সহায়তা করেছিলেন, এডভোকেট মিলন ঘোষ। এডভোকেট শ্রী সাধনময় ভট্টাচার্যকে দেয়া হয়েছিল অভ্যর্থনার দায়িত্ব। তিনি নিজ অর্থে ফুল কিনে বিজয়ার অনুষ্ঠানে প্রবেশের সময় সকলকে ফুল দিয়ে বরনের ব্যবস্থা করেছিলেন। এডভোকেট তপন দাশ নিয়মিত বারে না আসলেও তিনি অনুষ্ঠানে চাল দিয়েছিলেন। শ্রী শ্রী জ¤œাষ্টমী উদযাপন পরিষদ থেকে মঙ্গল প্রদীপ নিয়ে অনুষ্ঠানে জ¦ালানো হয় মঙ্গল প্রদীপ। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মহালয়ার ক্যাসেট বাজানো হয়। ক্রমে চন্ডীপাঠ, ধর্মীয় সংগীত, কীর্ত্তন, ভজন ইত্যাদি ভক্তিমূলক গান হয়। এতে কীর্তন পরিবেশন করেছিলেন শ্রীমতি মায়া চক্রবর্তী। এডভোকেট মৃদুল গুহ বিজয়ার অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পী আনাকে পছন্দ করতেন না। তিনি বলতেন বিজ্ঞ আইনজীবীরা এবং তাঁদের পরিবারের সদস্য-সদস্যাদেরকে দিয়েই বিজয়ার অনুষ্ঠান করতে হবে। তিনি চেয়েছিলেন, দূর্গা পূঁজার দশমীতে যেন বিজয়ার অনুষ্ঠান হয়।

নির্দিষ্ট দিনে সন্ধ্যে সাতটায় আইনজীবী ভবনের দোতালায় লাইব্রেরী কক্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বী অনেক বিজ্ঞ এডভোকেট, বিজ্ঞ বিচারকবৃন্দ সহ সবাইকে নিয়ে ভাবগম্ভির পরিবেশে সনাতন ধর্মীয় রীতি নীতির সাথে আধুনিকতার সমন্বয়ে মাছ মাংস ডিম থাকলেও মহোৎসবের আমেজ দেয়ার জন্য মুগডালের ভুনা খিচুরী রান্না করিয়ে ছিলেন বিখ্যাত মিন্টু বাবুর্চিকে দিয়ে।

সময়ের আবর্তনে মহতী এই সংগঠনের নাম “আইনজীবী বিজয়া পুনর্মিলনী” থেকে “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে প্রথম বারের মতো “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” এর উদ্দ্যোগে ম্যাগাজিন প্রকাশ করা হয়। প্রয়াত এডভোকেট মৃদুল গুহ মহাশয় ম্যাগাজিনের নাম নির্ধারণ করেছিলেন “বিজয়া”।

সেই ১৯৮৯ সাল থেকে যাত্রা শুরু হয়ে আজ ৩৯ বছরের গৌরবোজ্জ্বল “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ”। পথ চলায় এই সংগঠন রেখে গেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিবছর আয়োজিত হয়, সেবা ও দান কার্যক্রম,কখনো বৃহত্তর পরিষরে, কখনো খানিকটা অনাড়ম্বরে। স্বরসতী পূজা, তীর্থযাত্রা সহ বহু মানবিক কার্যক্রম এর অন্যতম প্রাণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আইনজীবীগণ সবসময় বিদ্যার আরাধনা করেন বিধায় এ সংঘটনের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ পবিত্রতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় স্বরসতী পূজা। বিখ্যাত কোন মঠ মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর তীর্থযাত্র আইনজীবীগণকে রাখে প্রানবন্ত।

এই সংগঠন সম্পূর্ণরূপে অরাজনৈতিক। ধর্মীয় সম্প্রীতি এই সংগঠনের মূলনীতি। তাঁরই ধারাবাহিকতায় “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সর্বস্থরের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারকবৃন্দকে সাথে নিয়ে স্বগৌরবে আয়োজন করে চলেছেন “বিজয়া সম্মিলন”। অসাম্প্রদায়িক চেতনায় সর্বস্থরের বিজ্ঞ আইনজীবী ও বিজ্ঞ বিচারকবৃন্দকে অতিথি হিসাবে নিমন্ত্রন করে সম্প্রীতির এক সেতু বন্ধনে আবদ্ধ রেখেছে বছরের পর বছর ধরে। এক্ষেত্রে “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” অতুলনীয়। 

চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিজয়া সম্মিলন পরিষদ বর্তমানে চালু হয়েছে, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি সহ নানা জেলা আইনজীবী সমিতি ও চৌকি আইনজীবী সমিতি সমূহে সতন্ত্রভাবে।

বিজ্ঞ এডভোকেট সুখেন্দু বিকাশ চক্রবর্তী, মৃদুল গুহ, সাধন ময় ভট্টাচার্য্য, রানা দাশ গুপ্ত, অজিত নারায়ন অধিকারী, শম্ভুনাথ নন্দী, অমর প্রসাদ ভট্টাচার্য্য, সুভাষ চন্দ্র লালা, তুষার কান্তি বিশ^াস, সঞ্জিবন চৌধুরী, পরিমল বসাক, তুষার সিংহ হাজারী, অমর প্রসাদ ধর, যদু চৌধুরী, দিনমনি দে, শংকর প্রসাদ দে, সমীর দাশগুপ্ত, নিতাই প্রসাদ ঘোষ, অশোক কুমার দাশ, দীপক চৌধুরী, বিশ^জিৎ দাশ, উত্তম কুমার দত্ত, চন্দন বিশ^াস, ভবতোষ নাথ, স্বাগত চৌধুরী বিধান, প্রনব মজুমদার, চন্দন তালুকদার সহ আরো অসংখ্য বিজ্ঞ এডভোকেটগণের সুযোগ্য নেতৃত্বে এই সংগঠন এগিয়ে চলছে আপন মহিমায়, দূর্বার গতিতে।

যেসকল বিজ্ঞ এডভোকেটগণ সৃষ্টির নিয়মে স্বর্গপ্রাপ্তী হয়েছেন, আজ ডবন ঝরঃব এ যাত্রা শুরুর এই শুভ দিনে আপনাদের মহিমা ও কীর্তিমান দিনগুলো চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সকল সদস্যগণ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে “চট্টগ্রাম বিজয়া আইনজীবী সম্মিলন পরিষদ” এর কার্যক্রম আরো ব্যাপক ভাবে প্রচার, প্রকাশ, সংরক্ষনের নিমিত্তে এর একটি সতন্ত্র ডবন ঝরঃব থাকার আবশ্যকতা অনেক আগে থেকেই অনুভব করা হলেও কোন না কোন ভাবে তা চালু করার উদ্দ্যোগ নেয়া হয় নাই। উক্ত অনুভুতিকে অতি উচ্চ সম্মানে বিবেচনা ক্রমে “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” কার্যকরী পরিষদ ২০২৫-২০২৬ এর সম্মানিত সভাপতি এডভোকেট মধুসূদন দাশ এবং সুযোগ্য সাধারণ সম্পাদক এডভোকেট শিপন কুমার দে বিশেষ ভাবে উদ্দ্যোগ নিয়ে প্রায় সকল সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিজ্ঞ সিনিয়র এডভোকেটবৃন্দের সাথে আলাপ আলোচনা ক্রমে সর্বস্থরের আইনজীবীগনের পরার্মশ ও মতামত নিয়ে বিভিন্ন কোম্পানীর সাথে একাধিক মিটিং ক্রমে মিটিংয়ে উপস্থিত আইনজীবীগণের সর্বসম্মতি ক্রমে অবশেষে “ভিশন সফটওয়ার লিমিটেড” নামীয় কোম্পানীর সাথে গত ১২/১০/২০২৬ ইং তারিখে ঐতিহাসিক চুক্তি সম্পাদনের মাধ্যমে “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” এর নামে ডবন ঝরঃব চালু করার কাজটি সম্পন্ন করেন।

এই মহতী উদ্দ্যোগ চির স্মরণীয় হোক।

সংকলনেঃ এডভোকেট প্রবীর ভট্টাচার্য্য, চেম্বার নং ৩১৮, আইনজীবী এনেক্স ভবন-১, কোর্ট হিল, কোতোয়ালী, চট্টগ্রাম।