Established: 1980
00000000000
support@bijoyactg.com

মধুসূদন দাশ

বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও চৈত্র মাসের শুক্লপক্ষে বাঙ্গালীর হাজার বছরের চিরাচরিত নিয়মে সনাতন ধর্মীয় জনগণ ভক্তি ও শ্রদ্ধার সাথে দেবী দশভূজার আরাধনায় নিমগ্ন হয়। দেবী দুর্গা, মহামায়া. জগৎ জননী যে নামেই তাঁকে আহবান করা হোক না কেন, দুর্গোৎসব বাংলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ও সর্বাধিক আনন্দময় উৎসব হিসেবে পরিগণিত হয়ে আসছে আজও। দুর্গাপূজার অন্তনির্হিত তাৎপর্য কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য সমাজ থেকে অসত্য, অন্যায়, হিংসা ও বিদ্বেষের বিনাশ ঘটিয়ে সত্য ন্যায় ও সৌন্দর্য্যের প্রতিষ্ঠা করা।

শতাধিক বছরের ঐতিহ্যে সমুজ্জ্বল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমাদের গৌরবের প্রতীক। এই সমিতির কতিপয় প্রাজ্ঞ ও দূরদর্শী সনাতনী সিনিয়র আইনজীবীর ঐকান্তিক প্রচেষ্টায় বিগত ১৯৮৯ সালে “চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ” এর শুভ সূচনা হয়। এই সংগঠনটি সূচনালগ্ন হতে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মানব কল্যাণে নিবেদিত থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মহান দায়িত্ব পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরাও ইতোমধ্যে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও একাধিক মানবিক কর্মযজ্ঞ সমাপ্ত করার চেষ্টা করেছি। প্রতিবারের মতো ধর্মবর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয়া সম্মিলন অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এককথায় বলতে পারি, ধর্মের জন্য মানুষ নয়, মানুষের কল্যাণেই ধর্ম হোক।

প্রতিবছরের ন্যায় প্রকাশিত স্মরনিকা “বিজয়া”এর মানোন্নয়নে যাঁরা তাঁদের মূল্যবান লেখা ও বিজ্ঞাপনের মাধ্যমে অবদান রেখেছেন এবং বিজয়া সম্মিলনকে সফল করতে নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ব্যক্তিগত ও পরিষদের পক্ষ থেকে বিজয়া সম্মিলন পরিষদের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

পরিশেষে, জগতের সকল মানুষের কল্যাণ হোক এই প্রার্থনাই অবিরত থাকুক।

মধুসূদন দাশ

সভাপতি
চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ