Established: 1980
00000000000
support@bijoyactg.com

শিপন কমার দে

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ সারা বাংলাদেশের আইন অঙ্গনে সনাতনী আইনজীবীদের সবচেয়ে বৃহত্তর সংগঠন। এই সংগঠন অসাম্প্রদায়িকতা ও সার্বজনীননতাকে লালন করে অতীব যত্ন ও সতর্কতায়। প্রত্যেক সদস্য নিজ নিজ আন্তরিকতায় হৃদয় ছোঁয়া যত্নে প্রতিটি কার্যাবলী সম্পাদন করে চলেছেন আজ ৩৭ বছর ধরে। এই সংগঠনে নেই কোন রাজনীতি, নেই কোন দল মত ভেদাভেদ। আছে কেবল পারস্পরিক সৌহার্দ্যপূর্ন ভাতৃপ্রতিম বন্ধুত্বের বন্ধন। এভাবে বিজয়া সম্মিলন পরিষদ স্থান করে নিয়েছে প্রত্যেক আইনজীবীদের কোমল হৃদয়ে।

উৎকর্ষতায় আর কর্মযজ্ঞে এক অতিকায় বৃহৎ দায়িত্বভার সত্যিই আকাশচুম্বি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে তা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রতিবছরের ধারাবাহিকতায় মহালয়া, বস্ত্রদান, পূজা পরিক্রমা ও তীর্থযাত্রা আমাদের সফলতার প্রথম মাইলফলক। বিজ্ঞ বিচারকমন্ডলী, বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ সহ সর্বস্তরের জনতার জন্য বীনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ সরবরাহ, ছানি অপারেশন, লেন্স স্থাপন, ডায়াবেটিস পরীক্ষা তথা বীনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা এই বছরের নতুন সংযোজন যা আমাদের আরো একটি মাইলফলক সফলতা।

গত বছর থেকে চলতি বছর অব্দি জাতীয় ও স্থানীয় পরিবেশ ও নানান প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ২০২৫-২০২৬ এর পক্ষে পরিষদের মূল আয়োজন "বিজয়া সম্মিলন ২০২৫-২০২৬”উপলক্ষে পরিষদের মুখপত্র "বিজয়া” প্রকাশিত হচ্ছে। "বিজয়া” এই সংগঠনের ঐতিহ্নের বর্ণিল স্মারক। এর স্বার্থকতায় নিয়োজিত অক্লান্ত পরিশ্রম উৎসর্গকারী প্রতিটি সদস্যের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ।

কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ বিচারকমন্ডলী, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সমন্বয়কারীবৃন্দ, বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সর্বস্থরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বাণী, প্রবন্ধ, কবিতা যারা দিয়েছেন, প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ সহ শুভেচ্ছা/বিজ্ঞাপন এবং আরো বিভিন্ন ভাবে যারা পাশে দাড়িয়েছেন তাঁদের প্রতি। ত্রুটি ক্ষমা প্রার্থনায় সর্বজনে আমার পুনঃ পুনঃ নমস্কার/আদাব, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সব বাঁধা পেরিয়ে বিজয়ার পথ চলা শাশ্বত হোক। সবার মঙ্গল হোক।

 

শিপন কমার দে

সাধারন সম্পদক

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ